মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভাঙ্গায় ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র দাখিল 

  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১.০৮ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে
 মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ-
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  মোঃ শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ -আবু- জাহের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com