মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ২.১২ এএম
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ-তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত সংগঠককে ঘিরে মাঠে আলোচনার ঝড়,চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের সারিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও তৃণমূলের পরীক্ষিত সংগঠক আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। সম্প্রতি তিনি বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে মনোনয়ন ফরম সংগ্রহের খবরে চট্টগ্রাম–১৪ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।

দলীয় রাজনীতির পাশাপাশি পেশাজীবী ও সংগঠক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার আদায়ে একাধিক আন্দোলন-সংগ্রাম সংগঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পারিবারিকভাবেও তিনি একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের ধারক। তাঁর পিতা আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরীর বৈলতলী ইউনিয়নের টানা ৭ বার নির্বাচিত চেয়ারম্যন ছিলেন।তাঁর পিতা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সহ – সভাপতি। আলহাজ্ব আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট জমিদার আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর দৌহিত্র । রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি এলাকায় একজন সহজ-সরল, বিনয়ী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বলেন“ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবিচল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই আমাকে আজ এ পর্যায়ে পৌঁছে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে চট্টগ্রাম–১৪ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বশক্তি নিয়োগ করব।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com