বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন -ছারছীনার পীর ছাহেব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.০৯ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের অবৈধ দখলদার জায়নবাদী ইসরাইলের অব্যহত আগ্রাসনকে রুখে দিতে মুসলিম বিশ্ব সহ বিশ্বের শান্তিকামী দেশ সমূহের প্রতি এ আহবান জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
সম্প্রতি গাজায় অব্যহত নৃশংস হত্যাযজ্ঞের পাশাপাশি ইরানে হামলার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন- যখন থেকে আমেরিকা ও বৃটেন ছলে বলে কলে কৌশলে নিরীহ ফিলিস্তিনী জনগনকে উৎখাত করে জায়নবাদী ইসরাইলকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাসে অবৈধভাবে বসিয়ে নির্লজ্জভাবে তার সকল আগ্রাসী কর্মকান্ডে সহায়তা করে যাচ্ছে, ঠিক তখন থেকেই ইসরাইল নামক বিষফোঁড়া গোটা বিশ্বের শান্তিকামী মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর পার্শ্ববর্তী মুসলিম দেশ সমূহের জন্য হয়েছে এক ভয়ংকর দুঃস্বপ্ন। ফিলিস্তিন, লেবানন, গাজা, সিরিয়া,ও মিশরের অনেক অধিবাসী তাদের হাজার বছরের প্রিয় মাতৃভূমি হারিয়ে হয়েছে যাযাবর। প্রতিরোধ যুদ্ধে লাশের মিছিল হচ্ছে সুদীর্ঘ। এতিম, শিশু, নারী ও বিধবাদের আহাজারীতে মুসলমানদের ভাগ্যাকাশ হয়েছে মেঘাচ্ছন্ন।
তিনি আরও বলেন- সভ্যতার যেকোন মানদণ্ডে জায়নবাদী ইসরাইলকে তার এহেন আগ্রাসনের বিরুদ্ধে যেকোন শাস্তিই যথেষ্ট নয়। তাই যতদ্রুত সর্বশক্তি প্রয়োগ করে তাকে রুখে দেয়া যায় ততই মঙ্গল। অন্যথায় সভ্যতার যেকোন দাবীই প্রহসনের নামান্তর; তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com