মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ৮২ হাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৩.০৮ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।  করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে ৪১ লাখ ১ হাজার ৪৮২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৭০০ জন মানুষ।

ইতোমধ্যে ভাইরাসটি বিশ্বের প্রায় দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮ হাজার জন।

করোনা মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১৩ লাখ ২৯ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত। আর মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৫২৫ জনের।

করোনায় মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে করোনায় মারা গেছে ৩১ হাজার ৯৩০ জন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। সেখানে ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ভাইরাসটিতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছের স্পেনে ২ লাখ ২৪ হাজার ৩৫০ জন এবং মৃতের সংখ্যায় দেশটি চতুর্থ। সেখানে ২৬ হাজার ৬২১ জন মারা গেছেন করোনায়।

তৃতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ৩০ হাজার ৫৬০ জন এবং আক্রান্তের সংখ্যায় ইতালি চতুর্থ। দেশটিতে ২ লাখ ১৯ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com