মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গুজবে কান দেবেন না : সেনাবাহিনী

  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮.৪২ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাসের পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে এনেছে সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, উক্ত বিজ্ঞপ্তির সঙ্গে বাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ ভুয়া এবং অসত্য। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সশস্ত্র বাহিনী এবং সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে—গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি, এমন ভুয়া প্রচারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে দেশের সচেতন নাগরিকদের ডিজিটাল মাধ্যমে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো বার্তা বা প্রচারণা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com