মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা: দুদকের লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই

  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫, ৭.২২ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে, এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ তারিখ ধার্য করেন বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান।

বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। তখন আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। পরে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বাতিলে রুল শুনানির উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে রুল যথাযথ ঘোষণা করে ২০১০ সালের ১৩ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনা বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল করে রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশক পর আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। গত ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির কার্যতালিকায় আসে। আজ তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।

  • (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com