সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অচেতন করে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পল্লী চিকিৎসক গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭.১৩ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে কলার ভেতরে চেতনানাশক খাইয়ে সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেপ্তার পল্লী চিকিৎসক বারেক শাহ (৫০) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের বাদল শাহের ছেলে। তিনি নিজবাড়ি থেকেই পল্লী চিকিৎসা দিয়ে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রী মাস দুয়েক হলো পল্লী চিকিৎসক বারেক শাহের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। সে সময় চিকিৎসক কলার ভেতরে চেতনানাশক প্রয়োগ করে খেতে দেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সেসময় স্থানীয় এক নারী বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর শিক্ষার্থীর শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন  সঙ্গে- সঙ্গে  থানায় নিয়ে আসে এবং চিকিৎসার জন্য কুমারখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় আসামিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার বাদী ও ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েকে বাড়িতে একা পেয়ে কলার সঙ্গে চেতনানাশক খাইয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। ধর্ষকের উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘চেতনানাশক খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com