বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮.০৬ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আজ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
পিবিপ্রবি উপাচার্য জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে মাননীয় উপাচার্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামী ০২ মে ‘বি’ ইউনিট (মানবিক অনুষদ) এবং ০৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com