মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত-চীন সীমান্তে উত্তেজনা হাতাহাতি এবং ঘুঁষোঘুঁষি

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০, ২.০২ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

ভারত-চীন সীমান্তে উত্তেজনা দেখা দিল। গতকাল শনিবার উত্তর সিকিমের নাকুলায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দেশের জওয়ানরা। হাতাহাতি এবং ঘুঁষোঘুঁষিতে দু’পক্ষের বেশ কয়েক জন আহতও হন। তবে সংঘর্ষ বড় আকার ধারণ করেতে পারেনি। স্থানীয় স্তরেই শেষ পর্যন্ত ঝামেলা মিটে যায় বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর দুই আধিকারিক এই ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। তাঁরা জানান, মুগুথাং পেরিয়ে ৫ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের প্রায় ১৫০ জওয়ানের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাতে ৪ ভারতীয় জওয়ান ও চীনা বাহিনীর ৭ জন আহত হন।

বিষয়টি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করা হলেও, এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেওয়া হয়। তবে নাকুলায় এই ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে জানান সেনাবাহিনীর প্রাক্তন এক সেনাকর্তা। তবে ভারত ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়।

প্রসঙ্গত বলা যেতে পারে ২০১৭ সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের জওয়ানরা। ঘুঁষোঘুঁষির পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় সেখানে। ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনা যখন মুখোমুখি অবস্থান করছিল, ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com