বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে দুই দিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে পিরোজপুর পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন  (পিডিবিএফ) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে পিরোজপুর কার্যালয়ে কর্মরত সহ জেলার পার্শ্ববর্তী জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা চাকুরী স্থায়ীকরণ, পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিল সহ নানা দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর সদর অফিসের সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সুমন হোসেন, সোলার অফিসার কবি আল আমিন,  পিরোজপুর সদর কার্যালয়ের সেলফ অফিসার মহিবুল্লাহ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রধান বক্তা সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সুমন হোসেন বলেন, প্রতিষ্ঠানে ৭৪৭ জন অস্থায়ী কর্মী রয়েছে, সকল অস্থায়ী কর্মীকে আগামী এক সপ্তাহের ভিতর স্থায়ী করতে হবে এবং প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারীরা প্রমোশন বঞ্চিত রয়েছে তাদের প্রমোশন বাস্তবায়ন করতে হবে। এই দুটি কাজ বাস্তবায়ন না করা পর্যন্ত কোন নিয়োগ  পরীক্ষা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি আগামী ৭ দিনের ভিতরে এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে কর্ম বিরতির সহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। আমরাই প্রতিষ্ঠানের খারাপ চাই না। তাই এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতি আগে দিতে হবে তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পদোন্নতি না দিয়ে কোনরকম নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com