বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার 

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ৮০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
 পিরোজপুরের কাউখালীর বাশুরী খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে কাউখালী থানা পুলিশ ও ফায়ারসার্ভিস নবজাতকের লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাশুরী খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর থানা পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় আনুমানিক ১ দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় লাশটি কাউখালী হিজবুল্লাহ সমাজ কল্যাণ কাফেলার সদস্যরা হাসপাতাল সংলগ্ন  গোরস্থানে দাফন করে।
কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার বিকেলে বাশুরী খালে ভাসমান অবস্থায় আনুমানিক ১ দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই নবজাতকটিকে কেউ পানিতে ফেলে দিয়ে থাকতে পারে। এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সন্ধ্যায় লাশটি কাউখালী গোরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com