বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ হাজার ৭৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭.৫০ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। প্রথম দিনের এসএসসি পরীক্ষায় ৯ বোর্ডে ১৪ হাজার ৭৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। নানা অভিযোগে পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রাণালয়ের মাধ্যমকি ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের প্রাপ্ত তথ্য থেকে এ বিষয়ে জানানো হয়।

অনুপস্থিত সবচেয়ে বেশি ছিল ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৯৬ জন। চট্টগ্রামে ১ হাজার ১৭৩, রাজশাহী ১ হাজার ৬২২, বরিশাল ১ হাজার ৩৩, সিলেট ৮৭৮, দিনাজপুর ১ হাজার ৩৪১, কুমিল্লা ২ হাজার ৫৫৩, ময়মনসিংহ ৮৪২, যশোর ১ হাজার ৮০০ জন অনুপস্থিত ছিল।

বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হলো এই পরীক্ষা। সারা দেশে যা অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।

এদিকে, পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচেপড়া ভিড় ও যানজটের ভোগান্তিতে  বিরক্ত অনেক পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের এমন তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই চান তারা। এদিকে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এ বছর পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com