বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬.৪৩ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ  সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‌। আজ সোমবার দুপুরে স্বাধীনতাকামী মজলুম ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক ‌ বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালিত হয়। শহরের মডেল মসজিদ থেকে ‌ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এসে ‌ শেষ হলে সেখানে প্রতিবাদ সভা ও দোয়া ‌ অনুষ্ঠিত হয় ।
ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনসুর আহমেদ এর সভাপতিত্বে ‌ এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ‌ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ মোস্তফা কামাল, আইম্মা পরিষদের সভাপতি ‌ মাওলানা শামসুল হক, খেলাফত মজলিসের সভাপতি ‌ আমজাদ হোসেন, কোরআন শিক্ষা বোর্ডের ফরিদপুর জেলা শাখার ‌সভাপতি ‌ খন্দকার ওহিদুজ্জামান, মডেল মসজিদের‌ পেশ ইমাম ‌মাওলানা তবিবুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ‌ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী ‌ ফিলিস্তিনিদের উপর ‌ হামলা করা হচ্ছে। নিরীহ ‌ সাধারণ মানুষকে হত্যা করা ‌ হচ্ছে‌।মা বোনের উপর অত্যাচার করা হচ্ছে ‌। অথচ জাতিসংঘ ওই ব্যাপারে কোন কার্যকর ভূমিকা নিচ্ছে না।
বক্তারা মুসলমানদের ‌ সমস্ত মত বিরোধ ভুলে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি ‌ ওআইসি আরব লীগ ‌কে‌ এ ব্যাপারে ‌ ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহবান জানান। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা ইয়াহুকে ‌ অবিলম্বে ‌ গণহত্যার দায়ে বিচার করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আমেরিকার মদদে ‌ ইসরাইল দিনের পর দিন ‌ যেভাবে ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার করছেন ‌ মেনে নেওয়া যায় না ‌ তারা ঈদের দিনেও সাধারণ ফিলিস্তিনিদের উপর‌ ইসরাইলের ‌ হত্যাকান্ড নিন্দা জানান ‌। একই সাথে বাংলাদেশে ‌ সমস্ত ইসরাইলি পণ্য বর্জনের দাবি করা হয়। ফিলিস্তিনি জনগণকে ‌ সাহায্যের জন্য তহবিল গঠনের জন্য ‌ অন্তর্বর্তীকালীন সরকারের ‌ নিকট দাবী জানান তারা। ‌পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com