মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩.৪৬ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্যের এক অনন্য মুখপত্র সাহিত্যশৈলী’র মোড়ক উন্মোচন জেলা স্কাউটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণ সংখ্যা তথা সাহিত্যশৈলী সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান    কবি- সাহিত্যিক- শিল্পী-সাংবাদিক -সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে জেলা স্কাউটস কার্যালয় পিরোজপুরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্যশৈলী, একটি সাহিত্য -সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর সভাপতি কবি ও বাচিক শিল্পী রেজা করিম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটস সম্পাদক ও পিরোজপুর জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোহাম্মদ এনায়েত কবির খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক দেলোয়ার হোসেন আলম, কবি ও ছড়াকার একেএম মোস্তফা, সাহিত্যশৈলী যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শিউলি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালমা ইসলাম কলি, অর্থ সম্পাদক কবি দিলীপ কুমার মিস্ত্রী, দপ্তর সম্পাদক কবি মনোজ দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক ফাতেমাতুজ যোহরা শারমিন, সাংস্কৃতিক সম্পাদক মিহির কুমার রায়, পুলিশ কর্মকর্তা মতিউর রহমান, সাহিত্যশৈলী নির্বাহী সদস্য রিপন হালদার, নির্বাহী সদস্য আলম তাজ, বাংলাদেশ স্কাউট পিরোজপুরের সদস্য মনিশংকর হালদার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাহিত্যশৈলী পত্রিকার সম্পাদক এবং সাহিত্যশৈলী সংগঠন এর সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে কবি রেজা করিম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ শিরোনামহীন এর মোড়ক উন্মোচিত হয়। সবশেষে অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ আবৃত্তির আসর ও সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সকলে এক প্রীতিপূর্ণ চা চক্রে মিলিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com