সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৭.১৩ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও ২। মোঃ তোফায়েল আহম্মেদ (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ রবিবার (৩০ মার্চ ২০২৫ খ্রি.) পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার জনৈক মোঃ সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত (২১ মার্চ ২০২৫ খ্রি.) বিকাল ৫:৩০ ঘটিকায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসে মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে সে সাবলেট বাসা ভাড়া নেয়। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে সে চলে যায় এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দিবে বলে জানায়। পরবর্তীতে ৮:১৫ ঘটিকায় সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুইটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ ২০২৫ খ্রি. একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর ৩০ মার্চ ২০২৫ খ্রি. সকালে পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও ওই সময় তার আরেক সহযোগী মোঃ তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য নয় লক্ষ ২৮ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-ডিএমপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com