সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসর চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে

  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৬.৫৯ পিএম
  • ৭৪ বার পড়া হয়েছে

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসর চাঁদ দেখা গেছে। এতে আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা দেওয়ায় রোজা হয়েছে ২৯টি। এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা। তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ নির্ধারণ করা হয়।

এবারের ঈদে ঢাকায় কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে ও ১৫৭৭টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠেয় ঈদ জামাতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

এরআগে শনিবার (২৯ মার্চ) সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোতে ঈদের চাঁদ দেখা গেছে। যে কারণে রবিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদ্‌যাপিত হয়েছে।

কাতারভিত্তিক আল-জাজিরার খবর বলছে, বর্তমানে বিশ্বে ১৯০ কোটি মুসলমান রয়েছেন, যা বৈশ্বিক জনসংখ্যার ২৫ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বাস করেন ইন্দোনেশিয়ায়, প্রায় ২৪ কোটি। এছাড়া পাকিস্তানে ২২ কোটি, ভারতে ২১ কোটি, বাংলাদেশে ১৫ কোটি ও নাইজিরিয়ায় ১১ কোটি মুসলমান রয়েছেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ঐতিহ্যগতভাবে শাওয়ালের প্রথম তিনদিন ঈদ উদ্‌যাপিত হয়। কোনো কোনো দেশে তা আরও বেশি দিন হয়ে থাকে। এটা দেশগুলোর নিজস্ব সংস্কৃতির ওপর বেশি নির্ভর করছে।

ঈদের দিন সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন শুরু হয়। তার আগে সংক্ষিপ্ত খুতবা পরিবেশন করা হয়। ঈদের দিনগুলোতে মুসলমানরা প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে যান। তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে মিষ্টান্ন ও অন্যান্য খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়। ইবাদত, খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসব—সবই থাকে ঈদ উদ্‌যাপনে।

এবার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

এছাড়া, ঈদের দিন বিকাল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com