মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

হোয়াইট হাউসে হানা করোনার, এ বার আক্রান্ত ইভাঙ্কার ব্যক্তিগত সচিব

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ৫.৫০ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসে হানা দিল করোনা। এ বার সংক্রমণের শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিব। এই নিয়ে হোটাইট হাউসে সেখানকার তিন জন কর্মী করোনা আক্রান্ত হলেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইভাঙ্কার ওই ব্যক্তিগত সচিব বাড়ি থেকেই কাজকর্ম চালাচ্ছিলেন। গত বেশ কয়েক সপ্তাহ তিনি ইভাঙ্কার কাছাকাছিও আসেননি। ওই সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, শরীরে সংক্রমণ ধরা পড়লেও এখনও উপসর্গহীন ওই সচিব। একটি সূত্র জানাচ্ছে, গত শুক্রবার ইভাঙ্কা ও তাঁর স্বামী জেরেড কুশনেরের নমুনা পরীক্ষা করা হয়। অবশ্য তাঁদের সংক্রমণ ধরা পড়েনি।

এখনও পর্যন্ত আমেরিকায় ১২ লক্ষের বেশি মানুষ করোনা-আক্রান্ত। মৃত্যু হয়েছে ৭৭ হাজার মানুষের। আর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোয়াইট হাউসের অন্দরেও। এর আগে সংক্রমণের শিকার হন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব ক্যাটি মিলার। সে কথা মেনে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে একটি বৈঠকে তিনি বলেন, ‘‘ক্যাটি (ইভাঙ্কার সচিব) সুস্থই ছিল। আচমকা নমুনা পরীক্ষায় ওঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’’ ট্রাম্প এ-ও জানান, তিনি নিজে ক্যাটির সংস্পর্শে না এলেও, পেন্স এসেছেন। পেন্সের নেতৃত্বেই কাজ করছে হোয়াইট হাউসের করোনা ভাইরাস টাস্ক ফোর্স। এর আগে ট্রাম্পের এক পরিচারকের সংক্রমণ ধরা পড়ে।

হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অর্থাৎ যেখানে মার্কিন প্রেসিডেন্টের অফিস সেখানে, সেখানকার কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। লাগাতার নমুনা পরীক্ষা ও শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা চলছে। সেই সঙ্গে নিয়মিত ভাবে জীবাণুনাশকও প্রয়োগ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com