বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের চাঁদ দেখা যাবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮.২১ পিএম
  • ৯৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজানের শেষে শাওয়ালের প্রথম দিনে উদ্‌যাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে প্রতি বছর দেশে ঈদুল ফিতরের তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগেই নতুন চাঁদের জন্ম কবে হতে পারে এ বিষয়ে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, আগামী ২৯ মার্চ অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন।

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ০ দশমিক ০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার রাত ১০টা ৩ মিনিটের আগে চন্দ্রান্ত ঘটবে।

চাঁদের স্থানাংক বিবরণীতে আরও বলা হয়েছে, ৩০ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ১ দশমিক ০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩ দশমিক ৪ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে। ওইদিন রাত ১টা ১৯ মিনিটে বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ৩১ মার্চ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে বিএসটিতে চাঁদের বয়স হবে ২ দশমিক ০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে। এই হিসেবে আগামী ৩০ মার্চ ঢাকায় চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com