বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮.১৩ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

স্পেশাল অলিম্পিকসের বিশ্ব শীতকালীন গেমসে ফ্লোর বল ইভেন্টে ইউক্রেনকে ৪-২ গোলে  হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।

শনিবার (১৫ মার্চ) ইতালির তুরিন শহরে ফাইনালে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। ম্যাচে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে।

এর আগে এই ইভেন্টে সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে ইউক্রেন ফাইনাল নিশ্চিত করে।

দলের উপ প্রধান কামরুন্নাহার ডানা বলেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে এমন সাফল্য এসেছে। এ ছাড়া হেড কোচ রাজু ও সহকারী কোচ বিউটি সহ দলের সবাই পরিশ্রম করেছ। ডেলিগেশনে যারা ছিল তাদেরও নির্দেশনা ছিল। সবার দোয়ায় এমন সাফল্য এসেছে।

বাংলাদেশ দলে খেলছেন : ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com