সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৭.১৯ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৬ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় বাড়িঘরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শনিবার (১৮ জানুয়ারি) ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সলিথা মাদরাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল চলাকালে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলেও গ্রামবাসীর মধ্যে রাতভর উত্তেজনা চলছিল। শনিবার সকালে সংশ্লিষ্ট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের শত শত বাসিন্দা দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, সরকি, বল্লম, রামদা ও ইটপাটকেল হাতে নিয়ে সংঘর্ঘে জড়িয়ে পড়েন। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।

ফরিদপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। পরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com