মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৫.০৯ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এসময় গত ১৫ বছরের মতো প্রশাসনে দলীয়করণ কখনো হয়নি উল্লেখ করে ভবিষ্যতে আর হবেনা বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, চাকরি ও পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেবার সুপারিশ করা হবে। তাছাড়া জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আর স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে বিচারবিভাগের মতো আলাদা করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশন–প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী (ডানে), সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান (বামে)। ছবি: সংগৃহীত

জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৩ অক্টোবর গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। দেড় মাস পর মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও সদস্যসচিব মোখলেস উর রহমান।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকেও বিভিন্ন মতামত তুলে ধরা হয়। তার প্রেক্ষিতে কমিশন প্রধান জানান, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com