বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরে ঝুট গুদামে আগুন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে

গাজীপুরে ঝুট মালামালের একটি গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার দিবাগত রাত একটার দিকে নগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় কাউসার হোসেনের গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পাশে থাকা কবির হোসেনের গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিস মো. তাশারফ হোসেন জানান, খবরে পেয়ে সারাবো মর্ডান ফয়ার স্টেশনের দুইটি এবং কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।

এদিকে গোডাউন মালিক প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা দাবি করলেও তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com