বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮.৫০ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় গণকবরে দোয়া ও মোনাজাতসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে দিবসটি।

অন্যদিকে সকাল ১০টায় জেলা স্টেডিয়াম মাঠে বিজয় মেলা ও সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় ১০টি স্টল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com