বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রায়পুর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ওসমানের নাম চত্বর ও স্মৃতিস্তম্ভ

  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮.৪৭ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেয়া বিপথগামীদের ছোঁড়াগুলিতে নিহত মোঃ ওসমানের স্মরণে রায়পুর পৌরসভার বাস্তবায়নে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড় থানা রোড ও পীর ফজলুল্লাহ সড়কের সংযোগ স্থানকে ‘শহীদ ওসমান চত্বর’ ঘোষণা করে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।

মোহাম্মদ ওসমানের বাবা মোঃ আব্দুর রহমান ও মা রেহানা আক্তারের উপস্থিতিতে সোমবার বিকেলে স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল মোতালেব, আল আমিন,মাহমুদ সাব্বির, আব্দুল কাদের জীবন, রায়হান হোসেন, তানভীর হোসেন সিয়ামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শহীদ ওসমান চত্বরে স্মতিস্তম্ভ উদ্বোধনের সময় শহীদ ওসমানের মা রেহানা আক্তার স্মৃতিস্তম্ভে ওসমানে নাম পলক হাত দিয়ে মুছে দিয়ে শোকে অশ্রুসজল হয়ে পড়েন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ঠা আগস্ট লক্ষ্মীপুরের গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওসমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com