মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৯.০০ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

রাজধানীতে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসেবে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে ইনস্ট্রাকশন (নির্দেশনা) দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা (টহল) বাড়িয়ে দেওয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, সেই চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। পাশাপাশি তবলীগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, এখান থেকে আরও উন্নতি করতে হবে।’

ইজতেমা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সঙ্গে আবার বৈঠক হবে। এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, এবার সেভাবেই হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com