বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৮ দোকান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮.০৬ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে নাজিরপুরে শর্ট সার্কিটের আগুনে আট দোকান পুড়ে গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নাজিরপুর  উপজেলার শ্রীরামকাঠী বাজারে অগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী মো. শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ আট দোকান পুড়ে যায়।
শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন- আগুনের খবর শুনে আসতে আসতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com