মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মদসহ বিভিন্ন মালামাল জব্দ

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় আজ সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দিনভর সদর ও কলারোয়ার উপজেলার ছয়ঘরিয়া, তলুইগাছা, পদ্মশাখরা, কুশখালী, কাকডাঙ্গা ও চান্দুড়িয়াসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মোট মূল্য সর্বমোট নয়লাখ ৫১ হাজার সাতশ’ টাকা। জব্দকৃত এসব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা রাখা হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে কালিয়ানী বিওপির সদস্যরা ৫২৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মজুমদার খাল নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও দুইলাখ ১০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ওষুধ জব্দ করে। সদর উপজেলা পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় রসুন জব্দ করে। একই উপজেলার কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে একলাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ঔষধ জব্দ করে। এছাড়াও, সদর উপজেলার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বোয়ালিয়া মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠ নামক সীমান্ত থেকে ৫ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাদিয়ালী সীমান্ত হতে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাছের ঘের ও ভাদিয়ালী মাঠ হতে দুইলাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ভারতীয় ওষুধ জব্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com