বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুদকের নতুন চেয়ারম্যান ড. মোমেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৭.০৫ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেছেন। প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। যেকোনো সময় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি ছিল।

ড. এম এ মোমেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহিত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ সকালেই সেটি অনুমোদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com