মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার 

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রিতিনিধি : পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকা সহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) মধ্যরাস্তা এলাকার মো: হাজী আলম সেখ এর পুত্র। অপর আসামী মো: শফিক সেখ (২৩) প্রধান অভিযুক্ত মো: ওবায়দুল কাইয়ুম সেখ এর পুত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার জানান গেপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বাসা থেকে ১০ পিচ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দিন যাবৎ তারা এলাকায় এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার আরো বলেন, উক্ত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যাক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com