মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৬ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি যুবক কারাভোগ শেষে দেশে ফিরেছেন। রবিবার (৮ ডিসেম্বর) সকালে তাদের গ্রহণ করেছে রাইটস নামের একটি এনজিও সংস্থা।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে  হস্তান্তর করেন।

ফেরত আসা যুবকেরা হলেন-  মো. সুজন ফকির (২৮), মো. আব্দুল মোনাব (৩০), মো. রেদোয়ান (২৫),মো. নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮),শাহজাহান গাজী (৩৫), মো. খাইরুল ইসলাম (২৯),মো. সামাদ মিয়া(২৩), মো. শাহাদত হোসেন(৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ফেরত আসা যুবকেরা ৫ থেকে ৭ বছর আগে কাজের সন্ধানে ভারতে যান। সেখানে বিভিন্ন এলাকায় খেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হন তারা। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে ২-৩-৫ বছর সাজা দেয়।

কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে রাইটস নামের একটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

রাইটস যশোরের সাইকোসোশ্যাল কাউন্সিলর মো. মামুন  জানান, বেনাপোল পোর্ট থানা পুলিশ ভারত ফেরত ৯ বাংলাদেশি যুবককে রবিবার সকালে রাইটস নামের একটি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের এখন রাইটসের শেল্টার হোমে রাখা হবে। পরে সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com