মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার নাট্যাভিনেত্রী অনামিকা যুথী আটক

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫.৩২ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, গলার চেইনসহ প্রায় পৌনে এক কেজি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসার একটি বিমানে তল্লাশী চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

আটককৃত যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা যুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

পরে তাদের আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।জানা যায়, বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে তারা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান।

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com