বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে খুশিতে আত্মহারা ৩২জন তরুণ-তরুণী

  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬.১৩ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ,  পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ৩২ জন। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। বুধবার সন্ধ্যায় পিরোজপুর পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
এতে চূড়ান্তভাবে ৩২ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার। এর মধ্যে ৩ জন নারী, ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যরা। পিরোজপুর পৌর শহরের শেখপাড়া এলাকার শেখ হিশাম বলেন, চাকরির আশায় প্রথমে অনলাইনে আবেদন করেছি। এরপর মাঠে এসে যাবতীয় পরীক্ষায় অংশ নিয়েছি। শারীরিক, লিখিত ও মৌখিক সবগুলো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছি। কারও সঙ্গে কোনো যোগাযোগ বা তবদির করিনি। আমার কাছে এ চাকরিটা এখনও স্বপ্নের মতো লাগছে।
শেখ হিশামের বাবা মো. হাফিজ আহমদ বলেন, মাত্র ১২০ টাকায় আবেদন করে আমার ছেলের চাকরি হয়েছে। কোনো প্রকার ঘুষ-সুপারিশ কিছুই লাগেনি। আমার খুব খুশি লাগছে। পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে।
এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি। নিয়োগ কমিটির অন্য সদস্যরা হলেন- বরিশাল রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাছুদুল আলম, বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসা. শারমিন সুলতানা রাখী। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com