বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে ব্যবসায়ীদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বুধবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় উত্তর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ব্যবসায়ী নেতা আবু তাহের, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ব্যবসায়ী নেতা গিয়াস উদ্দিন অলি, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ব্যবসায়ী নেতা বিপ্লব কর্মকার প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা রাকিব উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান বলেন, সরকারের নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসা করতে হবে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। বাজারের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক দোকানের সামনে ও পিছনে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com