বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৭.৫৩ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি  : ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জানা যায় গত সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নেছারাবাদ উপজেলায় সফরে আসেন। এসময় ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেবদের মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে দরবার শরীফে প্রবেশ করেন। জিয়ারাতের পর তিনি ও তার সফরসঙ্গীরা ছারছীনায় জোহর নামাজ আদায় করেন এবং বর্তমান গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ¦ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মির্জা মোঃ শোয়াইবুর রহমান বেগ, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সফরসঙ্গী বিভিন্ন নের্র্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com