বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার বিভিন্ন সহায়তা প্রদান

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮.৩০ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রনে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার কালাইয়া, ইন্দুরকানী, বৌডুবীসহ কয়েকটি স্থানে এ সহায়তা প্রদান করেন।
সহায়তার মধ্য রয়েছে বিগত আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী ও আহত মোস্তফা মীরকে ২টি দোকান ঘর নির্মান, পাড়েরহাট বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মান, অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ, ২৩টি গভীর নলকূপ স্থাপন, এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো: মারুফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহ সভাপতি মাওলানা. আবদুল হাই, উপজেলা সভাপতি মো: মামুন হোসাইন, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মাসুদ সাঈদী জানান, সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে তারা ইন্দুরকানীতে এসেছে। তারা হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সাহায্য প্রদান করেছেন এবং ভবিষ্যতেও তাদের সাহায্য প্রদান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com