মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরের নেছারাবাদে একশ পিস ইয়াবা সহ নারী পুরুষ গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২.৩৯ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে একশত পিস ইয়াবা সহ রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫) নামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসে দুইজনের নামেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা মামলা রুজু করেছেন। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগরে পাঠানো হবে বলে জানিয়েছে নেছারাবাদ থানা পুলিশ।
রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখ এর মেয়ে। এছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেফতারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুইজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: বনি আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বেচা বিক্রি করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, তারা দু’জনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা হচ্ছে। শনিবার সকালে তাদের পিরোজপুর কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com