মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮.০৫ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুলাল জমাদ্দার নামের এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে বিদেশি মুদ্রা জব্দসহ তাকে আটকের পর থানায় সোপর্দ করা হয়।

এ সময় তার কাছ থেকে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, আটক ব্যক্তি বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন। তার সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন এবং তল্লাশি করে বিদেশি মুদ্রা জব্দ করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com