মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০, ৩.৪৩ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাবে।
ওয়াশিংটন ডিসি’তে লিঙ্কন মেমোরিয়াল থেকে সম্প্রচার করা ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা অনেক আশাবাদী যে এ বছরের শেষ নাগাদ আমরা কোভিড-১৯ ভাইরাসের একটি টিকা হাতে পেতে যাচ্ছি।’ এছাড়া ট্রাম্প বলেন, তিনি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে সেপ্টেম্বরে ফের খুলে দেয়ার আহ্বান জানাবেন। তিনি বলেন, ‘আমি চাই এসব প্রতিষ্ঠান খুলুক।
কোভিড-১৯ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও অন্যন্য দেশের মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে কোন দেশ প্রথম হবে এমন আলোচনা চলার মধ্যে এ টিকা হাতে পাওয়ার ব্যাপারে সম্ভাব্য এ সময়ের কথা প্রকাশ করা হলো।
প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, করোনাভাইরাসের ওষুধ হাতে পাওয়ার ক্ষেত্রে বিশ্বের কোন দেশ যুক্তরাষ্ট্রের গবেষকদের পরাজিত করতে পারলে তিনি খুশি হবেন। এ ব্যাপারে তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে এগিয়ে থাকা যেকোন দেশকে আমি স্যালুট জানাবো।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কাউকে পরোয়া করি না। এক্ষেত্রে আমি কেবলমাত্র একটি কার্যকর টিকা হাতে পেতে চাই।’ অস্বাভাবিক দ্রুত গতিতে চলা এ গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে হিউম্যান ট্রায়ালের ঝুঁকির ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা হচ্ছেন স্বেচ্ছাসৈনিক। তারা জানেন এটা তাদেরকে দেয়া হচ্ছে।
ট্রাম্প এ টিকা হাতে পাওয়ার সম্ভাব্য এ সময়সীমার কথা তার উপদেষ্টাদের কাছ থেকে জেনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com