বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন 

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬.৩২ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী গুরুদেবের ১৩৩ তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার রাতে আশ্রম এলাকায় অনুষ্ঠানের আগতদের নিরাপত্তার ও প্রাথমিক চিকিৎসার স্বার্থে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। কাউখালী উপজেলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এসএম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপর আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম অনুষ্ঠানের নিরাপত্তা জন্য আমাদের স্বেচ্ছাসেবক কমিটি রাষ্ট্রের নিরাপত্তার বাহিনীর পাশাপাশি আমাদের বিএনপির নেতা ও কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করবেন এবং ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com