বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১০.২৬ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

৩০ নভেম্বরের মধ্যে আংশিক বেতন পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় গাজীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নেন টিএনজেড গ্রুপের কারখানার শ্রমিকরা।

সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সঙ্গে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনায় বেতন পরিশোধের চূড়ান্ত সিদ্ধান্ত শেষে অবরোধ প্রত্যাহার করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, কারখানার পোশাক শ্রমিকদের বকেয়ার প্রথম কিস্তি রবিবারের মধ্যে দেওয়া হবে। বাকি টাকা পরিশোধ হবে ৩০ নভেম্বরের মধ্যে।

বকেয়া বেতন পরিশোধের জন্য টিএনজেড অ্যাপারেলস কর্তৃপক্ষকে মোট ১৬ কোটি টাকা ধার দেবে সরকার। এর মধ্যে কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হবে ৬ কোটি টাকা। এটি দিয়ে প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে।

এছাড়া ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে।

আর শ্রমিকদের ডিসেম্বর মাস থেকে কারখানার নিজস্ব আয় থেকে বেতন দেওয়া হবে বলে জানান শ্রম সচিব।

বৈঠকের পর শ্রমিক প্রতিনিধিরা অবরোধকারীদের কাছে এ সিদ্ধান্ত জানিয়ে অবরোধ তুলে নিয়েছেন বলে জানা গেছে। ফলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com