শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ব্র্যাক ব্যাংকের নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১০.০৭ এএম
  • ১২৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেছে
ব্র্যাক ব্যাংক। এটি এ জেলায় ব্যাংকের তৃতীয় নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেট।
ব্যাংকিং খাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়ন প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা
প্রতিশ্রুতির একটি উল্লেখযোগ্য মাইলফলক এটি। ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, নারীদের আত্মবিশ্বাস ও উদ্যোক্তা
মনোভাব আরও সুদৃঢ় করার মাধ্যমে দেশে আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।
সারাদেশে ব্র্যাক ব্যাংকের ১,১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর মধ্যে এই আউটলেটটি ব্র্যাক ব্যাংকের
৮৭তম নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেট। দেশে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ে নারী উদ্যোক্তাদের
অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগটি একটি নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি বাংলাদেশের নারীদের
আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
৩০ অক্টোবর ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল
মোমেন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘নিমতলা এজেন্ট ব্যাংকিং আউটলেট’ নামক এই আউটলেটটির আনুষ্ঠানিক
উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এসএমই
স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান
এবং জয়তুন বিজনেস সল্যুশনের চেয়ারম্যান মো. আরফান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নারী-মালিকানাধীন এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সম্পর্কে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশের সুবিধাবঞ্চিত
এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এই
আউটলেটটি চালু করেছে। আমরা বিশ্বাস করি, নারী-নেতৃত্বাধীন এই এজেন্ট ব্যাংকিং আউটলেটটি গ্রামীণ অঞ্চলের
মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি আরও বেশি নারীদের এই ব্যবসায় উদ্যোগী হতে
অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, নারীর ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির ওপর জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গেটস
ফাউন্ডেশন এই উদ্যোগের সাথে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com