শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাসিনার দুঃশাসনের কারণে কোন লোক আ’লীগের নাম বলার সাহস পাচ্ছে না; মাসুদ সাঈদী

  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৭.৩০ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে
 পিরোজপুর প্রতিনিধি:
শেখ হাসিনার সরকার পতনের মূল কারণ দুঃশাসন ও নির্যাতন। তার দুঃশাসনের কারণে আজ একটি লোকও আওয়ামীলীগের নাম বলার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী। শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রেসক্লাব সভাপতি কে এম সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায়   তিনি আরো বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, কিন্তু দেশ শাসন করে মুষ্টিমেয় কিছু মানুষ। আর সেই সকল মুষ্টিমেয় মানুষের দুর্নীতি করার কারণে, দেশকে বিভাজনের পথে ঠেলে দেয়ায়, দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য আজকে আমরা ধুকে ধুকে মরছি।
সেজন্য আমাদের মাথায় পচন ধরায় শরীরও প্যারালাইসড হয়ে যাচ্ছে। যারা দেশের শাসন ব্যবস্থায় ছিলেন তারা যদি দেশটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বা নিজেকে দেশের শাসক না ভেবে জনগণের সেবক মনে করতেন তাহলে দেশের অবস্থা এমন হতো না।
পিরোজপুরের -১ এর উন্নয়ন প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, বিগত ১৫-১৬ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ ২ জন মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়নই করেননি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল আমার বাবা দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সময়ই হয়েছিল।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামুদি না করে জনগণের এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর গড়ে তুলবো। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকেন। সকলের ভুলত্রুটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাক্ষ মো. জহিরুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক সহ জেলা ও উপজেলার জামায়াতের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com