বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাল থেকে রাজধানীর ১৩ পয়েন্টে কম দামে মিলবে ডিম

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭.১০ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

রাজধানীর দুই সিটি করপোরেশনে ১৩টি পয়েন্টে সুলভ মূল্যে আগামীকাল রোববার থেকে ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

আজ শনিবার সকালে রাজধানীতে বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, রোববার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাবসেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি।

তিনি আরও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।

ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও মনে করেন আলীম আখতার খান।

১৩ পয়েন্টের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড)। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউমার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাং রোড।

এসব কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হবে। এর সার্বিক দায়িত্বে থাকবে দুই সিটি করপোরেশন।

– একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com