শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮.১১ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

৪ নভেম্বর ২০২৪: ২০২৪ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংক রিটেইল ডিপোজিটে ৩০,০০০ কোটি টাকার
মাইলফলক অতিক্রম করেছে। ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
ব্যাংকের রিটেইল ডিপোজিটে এমন প্রবৃদ্ধি ব্যাংকটির প্রতি গ্রাহকদের অবিচল আস্থার প্রতিফলন। পাশাপাশি
গ্রাহকরা যে তাঁদের কষ্টার্জিত টাকার নিরাপত্তায় ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রাখছে, এটি তারও প্রতিফলন।
গ্রাহক আমানতে ৩৪% (অ্যানুয়ালাইজড) প্রবৃদ্ধিসহ ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিট পোর্টফোলিও উল্লেখযোগ্য
টেকসইতা প্রদর্শন করেছে। সারাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিন্ন ভিন্ন আর্থিক প্রয়োজন পূরণে ব্র্যাক
ব্যাংক যে সবার পছন্দের শীর্ষে, এই অর্জন তার-ই উদাহরণ।
ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ডিপোজিট প্রোডাক্ট রিটেইল ডিপোজিটের এই প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। এই
ডিপোজিট প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং ভিন্ন ভিন্ন
ব্যাংকিং প্রয়োজন পূরণকারী বিভিন্ন ইন্টারেস্ট-বিয়ারিং অ্যাকাউন্ট। এছাড়াও, ডিজিটাল ব্যাংকিং সল্যুশনের ওপর
ব্যাংকটির বিশেষ মনোযোগ গ্রাহকদের সুবিধাজনক এবং নিরাপদ ব্যাংকিং সেবাদানের মাধ্যমে আমানত সংগ্রহ আরও
ত্বরান্বিত করেছে।
ব্র্যাক ব্যাংকের এমন সাফল্য নিয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো.
মাহীয়ুল ইসলাম বলেন, “রিটেইল ডিপোজিটে ৩০,০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম নিঃসন্দেহে আমাদের ব্যাংকের
প্রতি গ্রাহকদের অবিচল আস্থার প্রমাণ। আমাদের ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার জন্য আমরা তাঁদের প্রতি
কৃতজ্ঞ।’’
তিনি আরও বলেন, “অবিচল গ্রাহক আস্থা, উন্নত ডিজিটাল ব্যাংকিং সেবা এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক
আমাদের প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমরা গ্রাহকদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা
দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সহকর্মীদের নিয়েও গর্বিত, যারা ব্যাংকের রিটেইল ডিপোজিট প্রবৃদ্ধিকে নতুন
উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
উদ্ভাবন এবং গ্রাহক-সন্তুষ্টির ওপর জোর দিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংকিং
প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের উন্নয়ন অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com