শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টেকনোলজি টিমের সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮.০৩ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

 

২ নভেম্বর শক্তিশালী আইটি অবকাঠামো নির্মাণের মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে
গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনোলজি টিমের সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।
‘বিল্ডিং টুমোরোজ আইটি ইনফ্রাস্ট্রাকচার- টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড ভেঞ্চার ইন ২০২৪’ শীর্ষক এক
অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ব্যাংকের টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট টিমের
সহকর্মীদের তাঁদের কঠোর পরিশ্রম এবং নিবেদিত প্রচেষ্টার জন্য সম্মাননা দিয়েছে ব্যাংকটি।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর
অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, চিফ
টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম, হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট নাজমুস
সাকেব জামিল।
এ সময় সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধির জন প্রয়োজনীয় সাপোর্ট এবং ভবিষ্যতে
ব্যবসায়িক সম্প্রসারণের শক্তিশালী ভিত্তি তৈরি করতে ব্র্যাক ব্যাংক আইটি ইনফ্রাস্ট্রাকচারে উল্লেখযোগ্যভাবে
বিনিয়োগ করেছে। ব্যাংকের একটি শক্তিশালী আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের
টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্টে টিমের সহকর্মীরা।”
তিনি আরও বলেন, “প্রযুক্তি খাতে উন্নয়ন আমাদের ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রাকে আরও ত্বরান্বিত
করেছে। টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য আরও সহজ এবং
উপভোগ্য ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালু করা। ব্যাংকের টেকনোলজির ভবিষ্যত বিনির্মাণের জন্য আমরা আমাদের আইটি
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com