শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ঘরে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭.৫৩ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাম্বাসার বাড়ীর শাহ আহমদ এর ঘরে বুধবার দিবাগত রাতে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, রাত প্রায় ২ টার দিকে দুর্ধর্ষ সংঘবদ্ধ চুরি সংঘটিত হয়।চোরেরা শাহ আহম্মদকে বেঁধে রাখে ও তার স্ত্রী জোহরা খাতুনকে উত্তম মধ্যম দিয়ে ঘরে থাকা দেড় লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণলঙ্কার ও জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

শাহ আহম্মদের স্ত্রী জোহরা খাতুন(৫৫) বলেন আমার ঘরে সিঁদ কাটে আলী আহম্মদ(৫৮), মিজান(৩৮), শাহ আলম(৫৫), শাহ আহম্মদ(৪৮), শাকিল(২৩) সহ অজ্ঞতনামা আরো ৫-৬ জন এসে প্রথমে আমার স্বামী শাহ আহম্মদকে হাত পা বেঁধে এলোপাতারি কিল ঘুসি দিয়ে আহত করে পরবর্তীতে আমার বাড়ির আলমারি, খাট, ওয়ারড্রব, ড্রেসিন টেবিল এলোমেলো করলে আমি চিৎকার করলে আমার ছোট মেয়ে শাহিনুর আক্তার(২৫), বড় ছেলের বউ রুবি আক্তার(২৫) ঘরে আসতে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

শাহ আহম্মদ(৬৪) বলেন আমি খুব ভয় পেয়ে গেছি, আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে মারধর করে। আমার ঘরে আমার বোনের স্বামী আলী আহম্মদ তার ছেলেসহ অজ্ঞাত পরিচয় আরো ৫-৬ জনকে নিয়ে আমার বাড়িতে দা, ছুরি ও দড়ি নিয়ে ডাকাতি করে এবং আমার বাড়িতে থাকা স্বর্ণ টাকা সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। আলী আহাম্মদ আমার মালিকানা জায়গা সম্পত্তি জোরপূর্ব দখল করার অনেক পায়তারা করে। এর আগেও সে আমার বাড়িতে লোকজন এনে জায়গায় সম্পত্তি জন্য খুন করার হুমকি-ধমকি দেয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন- ‘ডাকাতির ঘটনা নিয়ে জোহরা খাতুন নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেন, আমরা বিষটি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com