বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে ওরশ মাহফিল বন্ধের চক্রান্তকারীদের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১.২৭ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চক বনপাথালিয়া গ্রামে পীরে কামেল হযরত কুতুবে আহসান দরবেশ শাহ নেওয়াজ আলী ফকির রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে ওয়াজ বা উরশ বন্ধের আশংকায় মানববন্ধন করেছে ভক্তবৃন্দ ও স্থানীয় সুন্নী জনতা এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে স্থানীয় ফকিরের বাজার সংলগ্নে বাংলাদেশ সুফীবাদ ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সুফীবাদ ঐক্য পরিষদ এর জেলা শাখার সভাপতি  হযরত শাহ সুফি খলিলুর রহমান চিশতীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নুর আলম চিশতী,অর্থ সম্পাদক মাসুদ ভুইয়া চিশতী,মাজার কমিটির সভাপতি নওশের আলী ফকির,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,প্রধান খাদেম আব্দুল মান্নান,২য় খাদেম তালেব মীর সহ আরো অনেকেই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ সময়ে বক্তারা বলেন এ উপমহাদেশে ৩৬০জন হযরত  আউলিয়ায়ে কিরাম ইসলাম প্রচার-প্রসার করার জন্য এসেছেন। তাদের জন্যই ইসলাম এত প্রসার লাভ করেছে এই সোনার বাংলাদেশে। কোন বিপথগামী ওহাবীবাদী দের লোকদের মাধ্যমে নয়।

 

 

 

 

 

 

 

বিভিন্ন ওলিদের মাজার উচ্ছেদ করা হয়েছে,মাজারের সম্পদ লুট করে মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আর একটি মাজারে হাত দিলে আমরা বসে থাকবো না। দীর্ঘ ৫০ বছর যাবত এখানে ওরশ মুবারক পালিত হয়েছে। কোন ধরনের অপ্রীতি ঘটনা ঘটেনি কিন্তু কিছু ইসলামের শত্রু ওহাবিবাদীরা লেগেছে।সমাজে এত খারাপ কাজ হচ্ছে শরিয়ত বিরোধী।সেখানে ওয়াবি মৌলভিদের কোন প্রতিবাদ করতে দেখছি না। আর প্রতিবাদ করেন সুফিদের মাজারে ব্যাপারে।মাজারের ব্যাপারে কোন প্রতিবাদ করিয়েন না।এ ব্যাপারে স্থানীয় রহমত উল্লাহ বলেন, আমরা ছোট থেকে এ মাজার শরিফ দেখে আসছি এখানে কোন ধরনের খারাপ কাজ হতে দেখিনি। অনেক দুর থেকে ভক্তবৃন্দ আসে,কাফেলা করে চলে যায়। ব্যাপারে আরেক ভক্ত বলেন,আমরা সঠিক পথে আছি। প্রতিবছর এ ওরশ মাহফিলে হাজার হাজার ভক্তবৃন্দসহ এলাকার লোকজন সমাবেত হয় কিন্তু কেউ বলতে পারবে না এখানে খারাপ কিছু হয় বা হয়েছে। এ ওরশ বানচাল করার জন্য যদি কেউ পায়তারা করে এলাকাবাসীসহ হাজারো ভক্ত কঠিন জবাব দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com