বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৮.০২ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ-ফরিদপুরের মধুখালীতেমৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে আক্রমণ করে পাখি। এসময় মৌমাছির দল পথচারীদের কামড়ে দেয়। এরমধ্যে শান্ত দাস (২৫) ও মহাশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর শুশান্ত কুমার সাহা মারা যান।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার এই প্রতিবেদককে বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শুশান্ত সাহার। তার শরীরে অন্তত ২০-৩০টি কামড়ের চিহ্ন দেখা যায়। তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com