মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক আটক

  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.৪৯ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোঃ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।  ১ নভেম্বর রাত ১১টায় ওই চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে আটক করে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা। তিনি জানান, পুলিশ সদস্যরা আটক জামিলকে অনুসরণ করছিল। কিন্তু সে বারবার স্থান পরিবর্তন করে। সর্বশেষ খাসেরহাট এলাকায় সে তার খালাতো ভাইয়ের বাসায় ছিল। সেখান থেকে তাকে আটক করা হয়।  তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এর আগে, ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ধাক্কা দিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)র শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ওইদিন প্রায় ৫ ঘণ্টা এবং পরদিন ফের মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com