বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রামপুরা-জিরানি খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮.২০ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে রামপুরা-জিরানি খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শুক্রবার ঢাকার রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনি এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরো বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। খাল পরিষ্কার করার পর যাতে আবার দূষিত না হয় এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

খাল পরিচ্ছন্নতা অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে আমরা ৬৪টি জেলায় ৬৪টি নির্বাচিত খাল পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না। এইজন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, যুব সংগঠক, আত্মনির্ভরশীলকর্মীসহ সকলকে এই কাজে সম্পৃক্ত করেছি।

এ সময় পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ৬৪ জেলায় ৬৪ টি খাল পরিষ্কার করার কর্মসূচি হাতে নিয়েছি এটা আজকে থেকে শুরু হয়ে আগামী ১৫ ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। আমরা প্রত্যেকটি খাল কেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি করে কমিটি করে দেব। কমিটিতে যারা থাকবে তারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহিদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের যুবকর্মীদের খাল পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com